শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

আফগানদের ৪৫ রানের টুর্নামেন্টে শুভসূচনা করেছে জুনিয়র টাইগাররা।

রিপোটারের নাম / ৩১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

 

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ দিয়ে দুবাইতে পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে আফগানদের ৪৫ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে জুনিয়র টাইগাররা। সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছে অধিনায়ক অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

 

শুক্রবার (২৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৮৩ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। এতে ৪৫ রানের জয় পেয়েছে জুনিয়র টাইগাররা।

 

 

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখে শুনে খেলছিলেন দুই আফগান ওপেনার মাহবুব খান এবং উজাইর খান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি দুজনেরই কেউই। উজাইর ৮ রান করে আউট হলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন মাহবুব।

 

 

তৃতীয় উইকেটে নাসির খানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ফায়সাল খান। নিজের ফিফটি পূরণের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি ফায়সাল। ৫৮ রান করেন তিনি। এরপর ৬০ বলে ৩৪ রান করে সতীর্থের দেখা পথ অনুসরণ করেন নাসির।

এদিন ইনিংস বড় করতে পারেননি নাজিফউল্লাহ আমিরিও। ১৯ বলে ১৭ রান করে এই ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করেন বারাকাতুল্লাহ ইব্রাহিমজাই (১৯), হামজা খান (৫), খাতির স্তানিকজাই (৩) এবং আব্দুল আজিজ (৫) ।

 

এতে ১৭৯ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। ৪৮তম ওভারে আল্লাহ গাজানফার রান আউট হলে ১৮৩ রানে গুঁটিয়ে যায় আফগানিস্তান। এতে ৪৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

 

 

বাংলাদেশের হয়ে আল ফাহাদ এবং ইকবাল হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া মারুফ মৃধা দুটি এবং রাফি নেন এক উইকেট।

 

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জুনিয়র টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার জাওয়াদ আবরার। তবে তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক আজিজ হাকিম তামিম।

 

আর এই ব্যাটকে সঙ্গ নিয়ে ফিফটি তুলে নেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি। ১১০ বলে ৬৬ রান করে আউট হন কালাম। ৬ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন দেবাষীশ দেবা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তামিম।

 

১৫ বলে ১০ রান করে শিহাব জেমস আউট হলেও ১৩২ বলে সেঞ্চুরি তুলে নেন তামিম। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হন বাংলাদেশ অধিনায়ক।

 

শেষ দিকে ফারিদ (১০) এবং মারফ মৃধা শূন্য রানে আউট হলে রাফির অপরাজিত ১১ রানে ভর করে ২২৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ