শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

আল নাসরের আংশিক মালিকানা পাচ্ছেন রোনালদো।

রিপোটারের নাম / ২৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক :  সউদী ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি আরও এক মৌসুমের জন্য নবায়ন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।চুক্তিতে পর্তুগীজ মহাতারকা মোটা অংকের আয়ের সুযোগ থাকছে।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, রোনালদোকে ধরে রাখতে অবিশ্বাস্য প্রস্তাব দেয় আল নাসের, যা ফেরাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

শুধু বিশাল অঙ্কের অর্থই নয়, আল নাসরের আংশিক মালিকানাও পাচ্ছেন রোনালদো।

 এই চুক্তিকে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে উল্লেখ করেছে মার্কা। আল নাসরের মালিকানা স্বত্বের ৫ শতাংশ পাচ্ছেন রোনালদো। ক্লাবটিতে পর্তুগিজ সুপারস্টারের নিবেদন দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

মালিকানার বাইরে এক মৌসুমে জন্য ১৮ কোটি ৩০ লাখ ইউরো বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা পাবেন রোনালদো। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় প্রায় ২৬ লাখ, মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা ও সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা আয় করবেন।

মালিকানা ও বিশাল অঙ্কের অর্থের সঙ্গে রোনালদোর দেওয়া একটি শর্তও মানতে হচ্ছে আল নাসরকে। মার্কা বলছে, দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে টানতে বলেছেন রোনালদো। তার মধ্যে ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোর নামটা নির্দিষ্ট করেই বলেছে মার্কা। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার।

 ক্যাসেমিরোর সঙ্গে রিয়াল মাদ্রিদ ও ম্যানইউতে খেলেছেন রোনালদো। ইউনাইটেডের হয়ে কিছু না জিতলেও রিয়ালের হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন এই দুই ফুটবলার


এই ক্যাটাগরির আরো সংবাদ