শিরোনাম
কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান হাছনুকে সংবর্ধনা প্রদান

সাবুল মিয়াঃ / ৫৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

সাবুল মিয়াঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাতকের সদর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান হাছনুকে নাশকতার মামলায় গত ১৯ জুলাই জেল হাজতে প্রেরণ করা হয়।

১৮ দিন হাজতবাস শেষে গত (৬ আগষ্ট) মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান এ জামায়াত নেতা।

মুক্তি পাওয়ার পর বিজয় মিছিল সহকারে ছাতক সদর ইউনিয়নের রাতগাঁও পয়েন্টে এক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক সদর ইউনিয়ন শাখা।

ছাতক সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও ছাতক সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি মুজিবুর রহমান জাহরুর পরিচালনায় বক্তব্য রাখেন ছাতক সদর ইউনিয়নের সাবেক সভাপতি
ড: আবুতালেব মিলন, ১ নং ওয়ার্ড সভাপতি ফয়জুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড সভাপতি, আব্দুল বাতিন, ৫ নং ওয়ার্ড সেক্রেটারি সুহেল আহমদ, সাবেক শিবির কর্মী
রুহুল আমিন, আব্দুল মতিন, নূরুল হুসেন, হাফিজ গিয়াস উদ্দিন, ইসলাম উদ্দিন, আব্দুস সালাম, রফিক মিয়া, আতাউর রহমান, আবদুল মনাফ, আমিনুর রহমান ছারওয়ার, রুহুল আমিন রেদোয়ান, জালা উদ্দিন, আজুদ মিয়া, আব্দুর রশিদ, হাফিজ মিনহাজুর রহমান, দুদু মিয়া, মিজানুর রহমান, বিল্লাল আহমদ, সাইদ আহমদ, সম্রাজ মিয়া,আবুল কালাম, আক্তার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবর্ধিত অতিথি মাওলানা মিজানুর রহমান হাছনু বলেন
আমি একজন নির্যাতিত কারাবন্দি মানুষ। দীর্ঘ ১৮ দিন কারাগারে ছিলাম মিথ্যা বানোয়াট মামলায়। আমার উপরে ৪ টি মিথ্যা মামলা দিয়েছিলো এই ফ্যাসিবাদি সরকার। জেল জুলুম করে ভয় দেখিয়ে আমাকে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে বাদ দিতে পারবেন না। আমি কোরআনের আইন প্রতিষ্টার সংগ্রামে ছিলাম, আছি এবং আমৃত্যু পর্যন্ত থাকবো। যারা আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছি আমি তাদের ক্ষমা করে দিলাম। এটাই আমাকে আমার দল বাংলাদেশে জামায়াতে ইসলামী শিখিয়েছে৷ পবিত্র মক্কা বিজয়ের পর আমাদের নবীজি মুহাম্মদ হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি প্রতিশোধ নেননি। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি। জুলুম নির্যাতন সহ্য করে যাব যতদিন না কোরআনে আইন কায়েম হচ্ছে এই দেশে। জেল জুলুম নির্যাতন করে আমাকে ধমিয়ে রাখতে পারবে না। আমি আমার ইউনিয়নসহ সকল ইসলামী আন্দোলনের ভাইদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার পাশে থেকে আমাকে সর্বান্তক সহযোগিতা করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;