শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ইজরাইল কতৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল ও পথসভা

রিপোটারের নাম / ৩৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

জহর হাসান সাগর, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় ইজরাইল সহ অমুসলিম কতৃক ফিলিস্তিনের গাজায় মুসলমাদের জুলুম অত্যাচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ ই মার্চ) যোহর নামাজ বাদ আলেম-উলামা সহ সচেতন মুসলিম সমাজের আয়োজনে তালা উপ শহরের বিক্ষোভ মিছিল শেষে তিনরাস্তার মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বাংলাদেশের শ্রেষ্ট ঈমাম ও তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাঃ তাওহীদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক শিক্ষক শেখ ফরিদউদ্দীন আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাওলানা আসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান মিঠু, তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কাজী জীবন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।

 

পথসভায় বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইজরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় সম্পূর্ণ অন্যায়ভাবে মুসলমানদের গণহত্যা সহ তাদের আবাসন তছনছ করে দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে অন্তর থেকে ঘৃনা প্রকাশ করছি। ইজরায়েলের সমস্ত পণ্য সরকারিভাবে নিষিদ্ধসহ দোকানদার ও জনসাধারণের বয়কট করার জন্য অনুরোধ জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ