শিরোনাম
পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬ রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

এজে চৌধুরী কলেজ মাঠে চ্যানেল আই এর উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী পালন

রিপোটারের নাম / ৭৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

 

 

দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল, চ্যানেল আইএর ২৫ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম অফিসের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ মাঠে এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব নুরেআলম মিনা বিপিএম বার পিপিএম মহোদয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: ফারুক চৌধুরী, মাননীয় ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন মো: হাকিম আলী , দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক মো: এনাম সহ অন্যরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার গাছের চারা বিতরণ এবং কলেজ ক্যাম্পাসে চারা রোপণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;