শিরোনাম
যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ।
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ওয়ান ম্যান আর্মি’র রোড টু গ্রিন আর্থ অংশবিশেষ নিবন্ধ লেখা প্রতিযোগিতা সম্পন্ন

রিপোটারের নাম / ৮৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

রেজাউল মোস্তফা,চট্টগ্রাম প্রতিনিধি : “আমাদের পৃথিবী, আমাদের দায়িত্ব” এই লক্ষ্যকে সামনে রেখে পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ওয়ান ম্যান আর্মি’র রোড টু গ্রিন আর্থ অংশবিশেষ ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিবন্ধ লেখার প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা নিজেদের দৃষ্টিভঙ্গি, ভাবনা এবং দায়িত্ববোধ তুলে ধরে লেখার মাধ্যমে প্রকাশ করেছে পৃথিবী ও পরিবেশের প্রতি তাদের দায়বদ্ধতা।
ওয়ান ম্যান আর্মি’র কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম বলেন,“পরিবেশের বিপর্যয় ঠেকাতে তরুণদের জন্য এরকম আয়োজন প্রয়োজন। একটি গাছ লাগানো, একটি সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়াও বড় পরিবর্তনের সূচনা হতে পারে।”
ওয়ান ম্যান আর্মি’র মেন্টর সৈয়দ আনোয়ার হোসেন আদিল বলেন,“আমি সবসময় চাই তরুণদের মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি হোক। এই লক্ষ্যেই আমরা ‘রোড টু গ্রিন আর্থ’ প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের জন্য নানান প্রতিযোগিতা ও সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকি।”
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছ উপহার হিসেবে প্রদান করা হয়।এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন দিগন্তের সূচনা করেছে এবং পরবিবেশ নিয়ে আরো সচেতন হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ