শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার

মোঃ বদর উদ্দিন, ছাতকঃ / ১৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মোঃ বদর উদ্দিন, ছাতকঃ

খলিফায়ে মাদানী শায়খুল ইসলাম লুৎফুর রহমান বর্ণভী (রহ.) কর্তৃক ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ইসলামী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ৩০ অক্টোবর ২০২৬ ঈসায়ী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা। ইজতেমাটি সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ছাতকে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ ঈসায়ী, মঙ্গলবার, বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাতক বাজারের চাঁদনীঘাট জামে মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও শায়খুল হাদীস মুফতি মুহা. রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)

সভায় সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল হান্নান সাহেব গনেশপুরী, আমির, আঞ্জুমানে হেফাজতে ইসলাম, ছাতক উপজেলা শাখা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মতবিনিময় সভায় দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করার লক্ষ্যে সভায় ইজতেমার সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

কেন্দ্রীয় এ ইসলাহী ইজতেমাকে সফল করতে ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে ইজতেমা সফল করার বিষয়ে মতামত ও সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম, ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে মতবিনিময় সভাটি সফল করার জন্য আন্তরিকভাবে দাওয়াত ও অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;