শিরোনাম
অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

খাঁচায় বন্দী ২০০ ঘুঘু অবমুক্ত করলেন ভ্রাম্যমাণ আদালত

রিপোটারের নাম / ৮৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহীতে দোকানে খাঁচায় বন্দী ২০০ ঘুঘু অবমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহীর বাঘা উপজেলা সদরের একটি দোকান থেকে ২০০ ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজাদ আলী বিভিন্ন শিকারির কাছ থেকে ঘুঘু পাখি কিনে বিক্রি করতেন। গোপন সূত্রে খবর পেয়ে৭/৮ বাঘা উপজেলা সদরের ওই দোকানে অভিযান চালানো হয়। সেখানে ৯টি খাঁচায় ২০০টি ঘুঘু পাখি ছিল। খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী আজাদ আলী দোকান থেকে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা করা যায়নি। পাখিগুলো জব্দ করে জনসমক্ষে অবমুক্ত করা হয়।

 

ইউএনও শাম্মী আক্তার বলেন, বন্য প্রাণী বিক্রির মতো অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার মনিটরিং অব্যাহত থাকবে। অভিযানে আরও দুই দোকানিকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে।ভবিষ্যতেও এ ধরণের অভিযান চলমান থাকবে ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ