শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব

রিপোটারের নাম / ২৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

 

গাজীপুর প্রতিনিধি: হেফজতে ইসলাম শ্রীপুর উপজেলা সভাপতি ও ইসলামী ঐক্যজোট নির্বাহী কমিটির সদস্য মুফতি শামীম সাহেব গাজীপুর–৩ সংসদীয় আসন থেকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি দলীয় প্রতীক মিনার মার্কায় নির্বাচন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

 

দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ধর্মীয় নেতৃত্বে সক্রিয় ভূমিকার কারণে মুফতি শামীম সাহেবকে এ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এলাকার ধর্মপ্রাণ মানুষসহ সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

 

মুফতি শামীম সাহেব বলেন, “ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণকে সামনে রেখে আমি নির্বাচন করতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে গাজীপুর–৩ আসনের সার্বিক উন্নয়নে কাজ করব।”

 

আগামী দিনে নির্বাচনী প্রচারণা ও কর্মসূচি আরও জোরদার করা হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ