শিরোনাম
পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

গিলানী চা বাগানের অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন চা শ্রমিকদের সেবক সংগঠন।

রিপোটারের নাম / ৩০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

বাবলু তন্তবায় দীপু , চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জঃ চা শ্রমিকদের সেবক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করলেন কাশবন এবং নতুনটিলা সহ গিলানী চা বাগানের অসহায় পরিবারের মাঝে। ২৬ শে জানুয়ারী ( রোববার) বেলা ১২ ঘটিকার সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাহাড়ি বেষ্টিত অঞ্চল গিলানী চা বাগান, কাশবন এবং নতুনটিলা সহ প্রতিটি অসহায়, প্রতিবন্ধী, এতিম এবং সুবিধাবঞ্চিতদের ঘরে ঘরে অত্র সংগঠনের সদস্যরা কম্বল বিতরণ করে থাকে। এতে কাশবন এবং নতুনটিলা সহ ২০ জন পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে তারা অনেক খুশীতে তাদের জাগ্রত হয়ে উঠে। ফলে তারা বলেন, আমরা কম্বলখানা পেয়ে আনন্দিত হয়েছি। সুবিধাবঞ্চিত মানুষদের কাছ থেকে জিজ্ঞাসা করলে জানা যায়, অনেক অসহায়দের মাঝে কোনো বস্ত্র পাওয়া যায় নি বলে জানান তারা। নতুনটিলার এক সুবিধাবঞ্চিত নারী অঞ্জলী রিকমন বলেন, আমরা অনেক অসহায়, আমাদের মাঝো কেউ কোনো খুজখবর নেই নি। আমাদের বাগানের এবং ইউনিয়নের কোনো নেতা আমাদের কে কোনো কিছু দেই নি। আমরা সারা দিনে একবেলা খাইলে এক না খেয়ে দিন কাটাই। ভাঙ্গা ঘরে অনেক কষ্টে দিন কাটাছি।
চা শ্রমিকদের সেবক সংগঠন দীর্ঘ ২ বছর ধরে গরীব, দারিদ্র্য, অসহায়, প্রতিবন্ধী, এতিম এবং সুবিধাবঞ্চিত মানেষদের মাঝে কার্যক্রম চলছে।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউরা চা বাগানের বিষ্ণু হাজরা রাজু ও সন্তোষ লোহার ও ত্রাণ বিষয়ক সম্পাদক ভুড়ভুড়িয়া চা বাগানের শান্ত মৃর্ধা দিপক, কোষাধ্যক্ষ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানের টিলা ক্লার্ক প্রশান্ত ভট্টাচার্য, নিপু ভূমিজ, ও কিরন কর্মকার, সাংগঠনিক সম্পাদক রামগঙ্গা চা বাগানের মাখন কৃষ্ণ গোয়ালা, সহ কোষাধ্যক্ষ ও উদোক্তা নালুয়া চা বাগানের লিটন মুন্ডা প্রচার সম্পাদক গিলানী চা বাগানের সাংবাদিক বাবলু তন্তবায় দীপু এবং গোপাল তাঁতী।
“চা শ্রমিকদের সেবক” মূলত একটি অলাভজনক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। সংগঠনের মুল উদ্দেশ‍্য হচ্ছে সংগঠনে যুক্ত প্রত্যেক সদস্যদের কাছ থেকে তাদের প্রতি মাসে আয়ের উৎস থেকে মাত্র এক দিনের মজুরির টাকা প্রদানের মাধ‍্যমে বাংলাদেশের বিভিন্ন চা বাগানের, এতিম, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত ও অসহায় চা শ্রমিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং লক্ষ্য হচ্ছে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ‍্যে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরন বিতরন,গৃহহীনদের গৃহ নির্মান ও সংস্কার করা, চিৎকিসার জন‍্য আর্থিক সহায়তা প্রদান,প্রাকৃতিক দুর্যোগে খাদ‍্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ‍্যে আত্ম কর্মসংস্থানমুলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা।


এই ক্যাটাগরির আরো সংবাদ