শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

রিপোটারের নাম / ১৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬



মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ​সেবা ও মানবতার অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে ৭ মে ২০২৬, বৃহস্পতিবার এক বিশাল ‘ফ্রি হেলথ ক্যাম্প’ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ​বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে এলাকার কয়েকশ সাধারণ মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের জন্য ছিল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড প্রেসার নির্ণয়ের বিশেষ সুবিধা।​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়,প্রতিষ্ঠানের ৭ম বর্ষে পদার্পণকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের একঝাঁক স্বেচ্ছাসেবী পুরো ক্যাম্প পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।​ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়ায় জানান, বর্তমান সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যেখানে ব্যয়বহুল, সেখানে বাড়ির কাছে এমন বিনামূল্যে উন্নত মানের সেবা ও পরীক্ষা করার সুযোগ তাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সহায়ক হয়েছে।
​প্রতিষ্ঠাতা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, “গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার গত সাত বছর ধরে আস্থার সাথে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সাথে আমাদের এই যৌথ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, সুস্থ সমাজ গঠনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা অত্যন্ত জরুরি।”
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং উভয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং হেল্থ ক্যাম্পটি সফল ভাবে সম্পন্ন করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ