শিরোনাম
পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

চট্টগ্রামে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি।

রিপোটারের নাম / ৩৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

 

সালাউদ্দিন , চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির আন্দোলনে সংঘর্ষে আইনজীবী নিহতের ঘটনায় কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি।

 

 

আজ বুধবার সকাল থেকে চট্টগ্রামের আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা।

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন জানান, তাঁদের সহকর্মীকে নির্মমভাবে মারা হয়েছে। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আইনজীবী সমিতি। সমিতির পক্ষ থেকে জরুরি মিটিং ডেকে মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সকল আদালতের কার্যক্রম সাসপেন্ড ঘোষণা করা হয়েছে।

 

মো. নাজিম উদ্দিন আরও বলেন, এই ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপে নেওয়ার কথাও জানিয়েছে আইনজীবী সমিতি। পাশাপাশি চট্টগ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

 

 

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন।

 

আজ বুধবার সকালে চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়ে হত্যার নিন্দা জানিয়ে ভূমি উপদেষ্টা এম হাসান আরিফ বলেন, ‘দোষীদের বিচার নিশ্চিত করবে সরকার। কাউকে ছাড় দেওয়া হবে না।’


এই ক্যাটাগরির আরো সংবাদ