শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৬২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখার যৌথ উদ্যোগে পবিত্র  মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ (শুক্রবার) মাদ্রাসা সংলগ্ন তৈয়্যবিয়া তুফান আলী আবদুর রহমান জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মুহাম্মদ মহিউদ্দিন, প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার প্রতিষ্টাতা সেক্রেটারী মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন সিকদার (বাবুল), বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক শরফুদ্দিন চৌধুরী কাজল, বাগদাদ গ্রোসারী মার্টের স্বত্বাধিকারী আবদুল মজিদ, মোহাম্মদ জাহেদ কোম্পানি, ওসমান সওদাগর, তকরীর পেশ করেন লেখক ও গবেষক মাওলানা নুরুল ইসলাম আলকাদেরী, মাওলানা আবদুল গফুর খান রেজভী, মাদ্রাসার সুপার মাওলানা মেকাম্মেল হক কাদেরী, মাওলানা রবিউল ইসলাম জালালি। বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্টাতা জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, গাউসিয়া কমিটি বাংলদেশ হাশিমপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখার সভাপতি ডাক্তার ফরিদ আহমদ, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, মোস্তাক আহমদ, আবুল খায়ের মেম্বার, হাজী আবু তাহের। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মোখতার হোসেন শিবলী, জাকের হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, মো. ইমতিয়াজ উদ্দিন মারুফ, আহমদুল্লাহ ছোটন, মনির আহমেদ, মো. আলী, আবদুর রাজ্জাক, মাহমুদুল হক, মনসুর সওদাগর, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা হাসান, আহমদ নবী, শাহাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;