শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

চন্দনাইশে গাউসিয়া কমিটির ওরশ শরীফ ও স্মরণ সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ফাতেহা-ই ইয়াজদহুম, ছিরিকোট শরীফ দরবারের তিন আওলাদে পাক ও ফানাফিশ শায়েখ মোহাম্মদ মহসিন (রহঃ)’র ওরশ শরীফ ও স্মরণ সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বিকালে উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফ্যাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন সবুর, উদ্বোধক ছিলেন প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন, মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। গাউসিয়া কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদারের সঞ্চালনায়, আলোচনায় অংশ নেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ মাস্টার, সাবেক সহ- সাধারণ সম্পাদক প্রফেসর এম এ মন্নান, মাওলানা শাহ খলিলুর রহমান নিজামী, মাওলানা আবদুর রহিম আনসারী, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মাওলানা ফেরদৌস আলম আল- কাদেরী, মাওলানা আবুল কাশেম আনসারী, অধ্যক্ষ সিরাজুল ইসলাম তৈয়্যবী, জাফর আহমদ খান, মোহাম্মদ মোরশেদুল আলম, শরফুউদ্দিন চৌধুরী কাজল, এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হোসেন চৌধুরী, সরোয়ার উদ্দিন, সাহেব মিয়া সওদাগর, মহিউদ্দিন প্রমুখ। সকালে ৩ শতাধিক মহিলাদের নিয়ে মহিলা দাওয়াত- এ খায়র মহফিল সম্পন্ন হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ