শিরোনাম
পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়। ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার।
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

চন্দনাইশে বিএনপি’র রোডমার্চের গাড়ি বহরে হামলার ঘটনায় আহত-৫

রিপোটারের নাম / ৮৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল বিএনপি’র পূর্ব ঘোষিত রোডমার্চ কর্মসূচিতে দক্ষিণ চট্টগ্রাম থেকে যাওয়ার পথে চন্দনাইশ পুরাতন কলেজ গেইট এলাকায় সরকারি দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের বাঁধার মুখে পড়ে একাধিক গাড়ি। ৫ অক্টোবর চাট্টগ্রামে রোডমার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় গাড়ি বহরে হামলা করে গাড়ি ভাংচুর করার সময় পক্ষদ্বয়ের মধ্যে লাঠি-সোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রোডমার্চে অংশগ্রহণে যাওয়া বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর হয়। পক্ষদ্বয় লাঠি-সোটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে চন্দনাইশ চৌধুরী পাড়ার আবুল কাশেমের ছেলে মো. রাকিব (২৩), মো. ইউসুফ মিয়ার ছেলে আমির হোসেন (২৭), হাশিমপুরের মো. আবুল কালামের ছেলে ইমরান হোসেন জিসান (২৪), খুনিয়া পাড়ার জুনু মিয়ার ছেলে মো. শাহেদ (২৩), সৈয়দাবাদের কালা মিয়ার ছেলে মো. রাশেদ (২৮) সহ ১০ জনের অধিক আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিসি ট্রাস্ট হাসপাতাল, কয়েকজনকে চমেক হাসপাতালে চিকিৎনার জন্য নেয়া হয় বলে জানা যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেছেন, ২/১ টি গাড়ির সামান্য কাঁচ ভেঙ্গেছে। তেমন কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় কেউ কোনো ধরনের অভিযোগ করেননি বলে জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ