শিরোনাম
নিজস্ব অর্থায়নে ১০০ অসহায় মানুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ।  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক।
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা, টিয়ারশেল- লাঠি’পেটা ।

রিপোটারের নাম / ৩৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : আজ বুধবার (১৪ মে) বেলা পৌনে ১ টার দিকে ককরাইল মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবি নিয়ে ক্যাম্পাস থেকে যমুনা অভিমুখে রওনা হন। বেলা পৌনে ১২ টায় শুরু হওয়া এ কর্মসূচি ককরাইল মোড়ের কাছে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং তারপর টিয়ার শেল ও গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তারা জানান।

এ বিষয়ে শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, ‘আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ বেতন পায়, কিন্তু পুলিশ আমাদের গুলি ও গ্রেনেড দিয়ে আঘাত করেছে। আমরা জুলাই থেকে মুক্তি পায়নি, জুলাই চলছে, চলবে।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের ওপর গুলি করা হয়েছে, আমরা এর বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি জবাবদিহি করবেন, না হলে আমরা রাস্তা ছাড়ব না, আমাদের লাশ যাবে।

 

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:-

 

১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

 

২. ২০২৫-২৬ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

 

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

 

এ ঘটনাটি নিয়ে পরিস্থিতি এখনো উত্তপ্ত, এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে দৃঢ় অবস্থানে রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ