শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

জলবায়ু প্রভাব মোকাবেলায় সচেতনতা মূলক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

রিপোটারের নাম / ৪০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ আগস্ট শনিবার চট্টগ্রাম খানজাহান আলী দারুসসুন্নত দাখিল মাদ্রাসায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে হলে প্রথমেই জনগণকে সচেতন করতে হবে। এ জন্য দরকার পরিবেশবান্ধব জীবনযাপন, প্লাস্টিক ব্যবহার হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৃক্ষরোপণ। কারণ একটি গাছ শুধু ছায়াই দেয় না, বরং পরিবেশের দূষণ কমায়, মাটির ক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ জাকারিয়া হোসেন, দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, মাদ্রাসা সহকারী সুপার মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাংবাদিক মোঃ রিফাত হোসেন প্রমূখ।

 

অনুষ্ঠানে আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম মানুষকে জলবায়ু সংকট মোকাবেলায় উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ