শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

জাতীয় সমাবেশ উপলক্ষে ছাতকে জামায়াতে ইসলামীর মিছিল

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ১১১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
Oplus_131072

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে ১৯ জুলাই শনিবার দুপুর ২টায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক পৌরসভার আয়োজনে প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর লাল মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে কোর্টরোড পয়েন্টে গিয়ে শেষ হয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় সমবেশ স্থল বিভিন্ন স্লোগানে স্লোগানের মুখরিত করে দলের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ছাতক পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার মোঃ নোমান আহমদ এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ জাকির হোসেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;