শিরোনাম
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

জামায়াত নেতাদের  মাছ লুট করে বিক্রির অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে

রিপোটারের নাম / ২০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

 

যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে জামায়াত নেতাদের ঘেরের  মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে তোপের মুখে মাছ বিক্রির টাকা ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মাছ লুটের বিষয়টি জানাজানি হয়। এর আগে শনিবার বিকেলে মাছ লুটের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলটিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু নসর, সাবেক থানা আমীর লেয়াকত হোসেনসহ কয়েকজন মিলে ঘেরে মাছ চাষ করেন। এই ঘের থেকে গত শনিবার প্রায় ১৮ থেকে ২০ মণ মাছ বাজারে বিক্রির জন্য পাঠানোর পথে ছাত্রলীগ নেতা লেখক ভট্টচার্যের মাছ ভেবে লুট করেন বিএনপির নেতাকর্মীরা। পরে বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাটি জানাজানি হলে তোপের মুখে মাছ বিক্রির টাকা ফেরত দেন তারা।

নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, শনিবার বিকেলে জামায়াত নেতা লেয়াকত হোসেনের কাছে মাছ ছিনতাইয়ের ঘটনা শুনে আমরা তৎপর হই। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাহাবুব ও রাজিব নামে দুই জনকে চিহ্নিত করা গেছে। আমরা তাদের কাছ থেকে মাছ বিক্রির টাকা উদ্ধার করে লেয়াকত হোসেনের হাতে বুঝিয়ে দিয়েছি। রাজিব ও মাহাবুব বিএনপির রাজনীতি করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কুলটিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু নসর বলেন, ‘এলাকায় আমাদের মাছের ঘের আছে। আমাদের সাবেক থানা আমির লেয়াকত হোসেনসহ কয়েকজনে ঘেরে মাছ চাষ করি। শনিবার দুটো ঘের থেকে ১৮-২০ মণ মাছ ধরে কপালিয়া বাজারে আড়তে বিক্রির জন্য পাঠানো হয়। রাস্তায় কিছু লোক মাছ ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেয়। লুট করা মাছ তারা ৯৩ হাজার টাকায় বিক্রির কথা স্বীকার করেছে। চাপ দিয়ে তাদের কাছ থেকে ৮৯ হাজার টাকা উদ্ধার করেছি। এলাকার কিছু লোক এ ঘটনায় জড়িত। সব তথ্য উদ্ধারের পর নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে থানায় অভিযোগ করার কথা ভাবছি।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, মাছ লুটের কোনো ঘটনা জানা নেই। এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ