শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

জামালপুরে বর্ণালী একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এমপি প্রার্থী আজাদ-রেজনু

রিপোটারের নাম / ৭৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি : “বিজয়ের মাসে বিজয়ের গান”জামালপুরে বর্ণালী একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে সদর -৫ আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কা প্রতীকের এমপি প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র ঈগল মার্কা প্রতীকের এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু।

২৯ ডিসেম্বর শুক্রবার রাতে স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বর্ণালী একাডেমি জামালপুর।

বর্ণালী একাডেমির পরিচালক অধ্যক্ষ জয়ন্ত ঘোষ রিপনের সভাপতিত্বে ও এম আর আই রাসেলের সঞ্চালনায় বিজয়ের মাসে বিজয়ের গান”জামালপুরে বর্ণালী একাডেমির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর -৫ আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কা প্রতীকের এমপি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্যসচিব মোঃ আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র ঈগল মার্কা প্রতীকের এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি প্রমুখ।

আরো বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন,বাংলার চিঠি ডটকম পএিকার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহানা সোমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম রানা, তাহমিনা আক্তার ফমি,দীপ সিং সহ বর্ণালী একাডেমির সকল নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ,ছাত্র- ছাত্রী, অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;