শিরোনাম
এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সিলেটের বিপক্ষে জিতল খুলনা ।

রিপোটারের নাম / ২৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক :  বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ঘটেছে এক অঘটন। টানা ৮ ম্যাচ জয়ের পর দুর্বার রাজশাহীর কাছে হেরে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ নিয়েছে রংপুর রাইডার্স। আর দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করে খুলনাকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল সিলেট। লক্ষ্য তাড়া করতে নেমে মেহেদী হাসান মিরাজের ৫০ বলে ৭০ রানের ইনিংসের সুবাদে ৬ উইকেটের জয় নিশ্চিত করেছে খুলনা।

১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহ পায় খুলনা। মোহাম্মদ নাইমের সঙ্গে আজ ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন মেহেদী মিরাজ। এ দুজন মিলে গড়েছিলেন ৬৫ রানের জুটি। ১৭ বলে ২০ রান করে আউট হন নাইম।

এদিকে নাইম ফিরলেও আজ ব্যাট হাতে জ্বলে ওঠেছিলেন মিরাজ। দ্বিতীয় উইকেটে ক্রিজে তাঁর সঙ্গী হন আফিফ হোসেন। তবে ৫ বলে ৩ রান করেই আউট হন আফিফ। এরপর ক্রিজে মিরাজের সঙ্গী হন অ্যালেক্স রস। রসের সঙ্গে ২৮ রানের জুটি গড়ার পর আউট হন মিরাজ। তবে সাজঘরে ফেরার আগে নিজের ফিফটির পাশাপাশি দলের জয়ের ভিতও গড়ে দেন মিরাজ। ৮ চার আর ২ ছয়ে৭০ রান করে সাজঘরে ফিরেন তিনি।

মিরাজ ফেরার পর ক্রিজে রসের সঙ্গী হন মাহিদুল ইসলাম অঙ্কন। রসের সঙ্গে ২৬ রানের জুটি গড়ে আউট হন অঙ্কন। এরপর উইলিয়াম বোসিস্টোকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন রস।

এর আগে ব্যাট করতে নেমে খুলনার ব্যাটাররা ভালো করতে পারেননি। ব্যতিক্রম ছিলেন কেবল জর্জ মান্সি ও জাকির হাসান। ইনিংসের শুরুতেই দলীয় ১ রানে ০ রানে আউট হন রনি তালুকদার। এরপর ক্রিজে আরেক ওপেনার মান্সির সঙ্গী হন জাকির।

এ দুজন মিলে গড়েছিলেন ৭৪ রানের জুটি। জাকিরের সঙ্গে জুটি গড়ার পথে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটির দেখা পান মান্সি। ৩২ বলে ৫৮ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর খুলনার আর কোনো ব্যাটারই ভালো করতে পারেননি। জাকির ৩২ বলে ৪৪ রান করে আউট হলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রানের সংগ্রহ গড়তে পারে সিলেট।


এই ক্যাটাগরির আরো সংবাদ