শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরিতে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব ।

রিপোটারের নাম / ৩১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

 

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক  : লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ। পরে ব্যাট হাতে ঝড়ো সেঞ্চুরিতে অপরাজিত থাকলেন তামিম ইকবাল। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাবও।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে রোববার পারটেক্সকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান। তামিমের ১১২ বলে অপরাজিত ১২৫ রানের কল্যাণে ২১৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ৪০.২ ওভারেই।

১২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে তামিমের সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন বন্ধু মুশফিকুর রহিম।

হার দিয়ে আসর শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল তামিম-মুশফিকদের দল। অন্যদিকে পারটেক্স পেল দ্বিতীয় হারের তিক্ততা।

লক্ষ্য তাড়ায় ৯ রানে রনি তালুকদার এবং ৩৫ রানে মাহিদুল ইসলাম অঙ্কনকে হারায় মোহামেডান। ৪৩ বলে ৩৭ রান করে তাওহীদ হৃদয় ফেরেন দলীয় ১০০ রানে। এরপর সেই তামিম-মুশফিকের অবিচ্ছিন্ন জুটি।

১১২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসটি তামিম সাজান ১১টি চার ও ৫ ছক্কায়। ৪৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মুশফিক।

এর আগে সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে ব্যাটে নামা পারটেক্সের ফিফটি জুটিতে শুরুটা ভালোই ছিল। নাসুমের জোড়া আঘাতে ফেরেন দুই ওপেনার জয়রাজ শেখ (৫৬ বলে ৩৮) ও রুবেল মিয়া (২৬ বলে ২৪)। এরপর টানা দুই ওভারে আদিল (২৯ বলে ১৭) ও দলপতি সাব্বির রহমান রোমানকে (১০ বলে ১) সাজঘরে ফেরান তাইজুল।

৯০ রানে ৪ উইকেট হারানো পারটেক্স ঘুরে দাঁড়ায় আহরার আমির পিয়ান ও জাওয়াদের ৮২ রানের জুটিতে। জাওয়াদ ফেরেন ৪৫ বলে ৪টি চারে ৪২ রান করে। তাকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম।

এরপর আর জুটি পায়নি পারটেক্স। ১২ রানে শেষ ৫ উইকেট হারায় তারা। আহরারের ব্যাট থেকে আসে ৮৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান।

তাইজুল ৫০ রানে ৪টি এবং নাসুম ৪২ রানে ৩ উইকেট নেন। দুটি শিকার ধরেন সাইফউদ্দিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ