শিরোনাম
পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

তালায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি

রিপোটারের নাম / ৩৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

 

জহর হাসান সাগর ,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। বুধবার (১ জানুয়ারি) বিকালে তালা বাজার পুরাতন ফুটবল মাঠ থেকে এ কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি উপশহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

 

তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের,তালা উপজেলা যুবদলের আহবায় মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, ফারুক জোর্য়াদ্দার,ছাত্রনেতা মেহেদী হাসান প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ