শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

“ত্যাগের আলো”য় শিশুদের মুখে হাসি— সিটি রেড ক্রিসেন্টের ব্যাতিক্রমী ঈদ আয়োজন।

রিপোটারের নাম / ২৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ ইউনিটের উদ্যোগে ঈদুল আজহার তাৎপর্য ও ত্যাগের বার্তা ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান “ত্যাগের আলো” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নেয় একঝাঁক নিবেদিতপ্রাণ যুব স্বেচ্ছাসেবক, যারা সারাদিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটায়। আয়োজনের মধ্যে ছিল অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো, করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা, প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং মধ্যান্নভোজের আয়োজন।

দেওয়ানহাট কলেজ ইউনিটের দলনেতা মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আ. ন. ম. তামজীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের যুব স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সাংবাদিকগন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি মানবিক মূল্যবোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। যুব স্বেচ্ছাসেবকদের এই প্রয়াস ভবিষ্যৎ নেতৃত্বের প্রেরণা জোগাবে।”

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ