শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন

রিপোটারের নাম / ১৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমধর্মী শিক্ষা উদ্যোগ ‘দুই টাকায় স্কুল’–এর শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন।

 

সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য উৎপল কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুন নাহার সামু এবং স্কুলের শিক্ষিকা জান্নাতল মুমু।

 

প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মোহাম্মদ আলী বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ‘দুই টাকায় স্কুল’ শুধু একটি শিক্ষা কার্যক্রম নয়, এটি একটি মানবিক উদ্যোগ, যার মাধ্যমে পথশিশু ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।”

 

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধি করে এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

উল্লেখ্য, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘দুই টাকায় স্কুল’ প্রকল্পটি দীর্ঘদিন ধরে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বল্প খরচে শিক্ষা প্রদান করে আসছে। ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরই এ ধরনের কর্মসূচি আয়োজন করে সংগঠনটি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ