শিরোনাম
পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ-বিজিবির মিষ্টি বিনিময় পাটগ্রামে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আধুনিক প্রযুক্তিতে মাছ উৎপাদনের আহ্বান পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।  পাটগ্রামে প্রিপেইড মিটার অপসারণ ও গ্রিড বৃদ্ধির দাবিতে মানববন্ধন ​ রংপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ উন্নয়ন ও সুশাসনের মূল চাবিকাঠি গণতান্ত্রিক শাসনব্যবস্থা: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা নওগাঁর পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

দুদকের মামলায় রাজউক কর্মচারী মো.দেলোয়ার সিকদারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রিপোটারের নাম / ৪১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : দুদকের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবসরপ্রাপ্ত কর্মচারী (এম.এল.এস.এস) মো. দেলোয়ার সিকদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২০ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। বিচারক রায়ে আসামিকে ছয় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান রানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় আসামিকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং একই আইনের ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। দুই ধারার সাজা একই সঙ্গে চলায় আসামিকে পাঁচ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে আসামির জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধভাবে অর্জিত ৫২ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন বিচারক।

এজাহার থেকে জানা গেছে, রাজউক কর্মচারী দেলোয়ার সিকদারের বিরুদ্ধে ৫২ লাখ ৯৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৭ মে মামলা করে দুদক।

সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ