শিরোনাম
শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন আজ ঐতিহাসিক  মহান ‘মে দিবস’ চলতি বছরই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ শীর্ষ সম্মেলন জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানো হয়েছে

রিপোটারের নাম / ২৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। আজ শনিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

 

স্থানীয় বাজারে তেজাবী সোনার বা পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গতকাল শুক্রবার সোনার দাম কমানো হয়েছিল। ঠিক ২৪ ঘণ্টা পরই আবার সমপরিমাণ দাম বাড়ানো হলো।

 

এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ২৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম ৬ হাজার ২৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সোনার দাম কমানো হয়েছিল। আজ সকাল ১০টা পর্যন্ত ২২ ক্যারেটের সোনা ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। তবে সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

 

বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ