শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

নোয়াখালীতে হিযবুত তওহীদ এর কার্যক্রম বন্ধ ও ‘দেশের পত্র’ পত্রিকা বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান

রিপোটারের নাম / ৭০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

নোয়াখালী প্রতিনিধি : মঙ্গলবার (১২ই আগষ্ট) সকাল ১০ টায় নোয়াখালী মাইজদী জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি টি প্রদান করা হয়।

উক্ত স্মারক লিপি দেওয়ার সময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী।

বক্তব্যে মাওলানা ইমরান নোমানী বলেন, অবৈধ দেশদ্রোহী উগ্র সন্ত্রাসী সংগঠন হিজবুত তওহিদ এর সকল কার্যক্রম নোয়াখালী সহ সারাদেশে বন্ধ করতে হবে এবং তাদের প্রকাশিত পত্রিকা দেশের পত্র বন্ধ করতে হবে। তিনি তার বক্তব্যে হিযবুত তওহীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসনকে দ্রুত এর পদক্ষেপ নিতে হবে।

স্মারক লিপি দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী মাইজদী পৌর শাখার সভাপতি মাওলানা আবদুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ এর কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক মুফতী আমির জিহাদী, তাজকিয়া টিভির সম্পাদক মোহাম্মদ রিফন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মুহাম্মাদ মোবারক বিন মোর্শেদ, মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর, মুহাম্মাদ আবদুর রহমান জিহাদী, হাফেজ জুনায়েদ সিদ্দিকী, শাহিদুল ইসলাম সহ প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ