শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

পটিয়ায় পুলিশের পোশাক পরে গভীর রাতে মাছ লুট

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি / ৩২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় পুলিশের পোশাক পরে গভীর রাতে মাছ লুটের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টার দিকে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে এ ঘটনা ঘটে। খামারটি কাশিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের মালিকানাধীন।

এদিকে ডাকাতদের মারধরে তাপস বিশ্বাস ও আশরাফ আলী নামের দুইজন প্রহরী আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের খামার বাড়ি একই এলাকার ফুরুত্যা গ্রামে। বুধবার গভীর রাতে ৩০-৪০ জনের দুর্বৃত্তের দল খামার বাড়িতে প্রবেশ করে পুকুরের মাছ লুট করে নেয়। এ সময় ডাকাতিতে বাধা দেওয়ায় দায়িত্বরত দুই প্রহরীকে মারধর করা হয়।

কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ‘গভীর রাতে দুর্বৃত্তরা খামার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় অনেকের গায়ে পুলিশের পোশাক ছিল। তারা দুইজন প্রহরীকে মারধর করে দুর্বৃত্তরা। ঘটনাটি স্থানীয় থানায় জানানো হয়েছে।’

পটিয়া থানার ওসি জায়েদ নূর বলেন, ‘মাছ লুটের বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পরেই বিস্তারিত জানানো সম্ভব হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ