শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

পটিয়ায় ৪০ দিন পূর্বে খেলায় ঝগড়া থেকে গৃহবধূকে খুন, আজ সেই পলাতক আসামি গ্রেপ্তার

রিপোটারের নাম / ৩৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি:  চট্টগ্রামের পটিয়ায় আলোচিত গৃহবধূ শিউলি বেগম হত্যার ৪০ দিন পর এ মামলার পলাতক আসামি মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মুন্সি মিয়া পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মোহাম্মদ আব্দুল হকের ছেলে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭। মুন্সি মিয়া এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি মুন্সি মিয়াকে পটিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে গত ১৪ ডিসেম্বর বিকেলে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়িতে নিহত গৃহবধূর ছেলের সাথে প্রতিবেশী বাঁচা মিয়ার ছেলের সাথে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া হয়। এ তুচ্ছ ঘটনার জের ধরে ঘরে ঢুকে শিউলী বেগমকে ছুরিকাঘাত করেন মামলার আসামিরা। তখন শিউলী বেগমকে রক্তাক্ত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মো. মুছা বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর পটিয়া থানায় সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পটিয়া থানা পুলিশের সহযোগিতায় শিউলি হত্যার আসামি মুন্সি মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার বাকী আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ