শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

পতেঙ্গায় গুলিবিদ্ধ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর হাসপাতালে মারা গেছে।

রিপোটারের নাম / ৫৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি) : চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলেন এই ঢাকাইয়া আকবর।

পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলিতে আহত পুলিশের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ আলী আকবার ওরফে ঢাকাইয়া আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

রোববার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান।

 

৩২ বছর বয়সী আকবর নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নগরী বিভিন্ন থানায় বেশকিছু মামলা রয়েছে।

শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ‘দুর্বৃত্তরা’ তাকে গুলি করে পালিয়ে যায় বলে পুলিশের ভাষ্য।

 

কিছুদিন আগে ঢাকায় একটি শপিং মল থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত এই ঢাকাইয়া আকবর।

মো: রেজাউল মোস্তফা (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)


এই ক্যাটাগরির আরো সংবাদ