শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগ: বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

রিপোটারের নাম / ৫৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

 

মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম প্রতিনিধি : পরিবেশ রক্ষায় সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে। আজ বৃহস্পতিবার রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ ছালাম।

 

তিনি বলেন, “পরিবেশ আজ আমাদের কাছ থেকে দায়বদ্ধতা চায়। এক সময় সবুজে ঢাকা যে পৃথিবী ছিল, তা আজ বিপন্ন। সময় এসেছে তরুণ প্রজন্মকে নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলন গড়ে তোলার।” তিনি জুলাই মাসে চট্টগ্রাম নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করার ও সকল স্বেচ্ছাসেবককে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান ।

 

কর্মসূচিতে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম তামজীদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদি হাসান রায়হান, সিটি ইউনিটের ইউএলও আবদুর রহিম আকন, সাংগঠনিক বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য,দূর্যোগ ও মানবিক সাড়া বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম ও সিটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

 

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, বেল, নিম, বহেরা, হরিতকি,অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। তরুণদের মাঝে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

সভাপতি জানান, ‘এক স্বেচ্ছাসেবক, এক গাছ’ স্লোগানে চলমান এই উদ্যোগের মাধ্যমে নগরীর নানা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ