শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

পাঁচ গ্রামের মুরব্বিদের উদ্যোগে ছাতকে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৩৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা হাবিবউল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও পাঁচ গ্রামের মুরব্বিদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার হলরুমে এ সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে গত ১৬ জুন প্রধান শিক্ষক হাফিজ মোঃ আলী হোসেনের উপর দুষ্কৃতিকারীদের হামলা ও ১৯/২৫ ছাতক থানায় দায়ের করা মিথ্যা মামলার প্রেক্ষাপটে গ্রেফতারের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

এরপর জামিনে মুক্ত হয়ে আসা প্রধান শিক্ষক হাফিজ মোঃ আলী হোসেন নিজেই ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, “একদল দুষ্কৃতকারী ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে পুলিশ দ্বারা গ্রেফতার করিয়েছিল। এতে আমি মারাত্মক বিব্রতকর অবস্থায় পড়ি। তবে আলহামদুলিল্লাহ, প্রশাসনের উদ্যোগে আইনানুগভাবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছি।”

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতিনিয়া-শহীদিয়া হুফফাজুল কুরআন পরিষদের সভাপতি হাফিজ মোঃ আব্দুল গফফার আল হাসান এবং সিরাজুম মুনিরা তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ আবুল হোসাইন।

এছাড়া বক্তব্য রাখেন মিজানুর রহমান জাবেদ, গোলাম কিবরিয়া আজাদ, হাজী সফিক মিয়া, আয়না মিয়া, সামছুদ্দীন, খলিলুর রহমান মানিক, আকিল আলী, আঙ্গুর মিয়া, ফারুক মিয়া, ইর্শাদ আলী, আনফর আলী, দেলোয়ার হোসেন, সাকির আমিন, লালা মিয়া, আব্দুল কাদির, সরিফ উদ্দিন, সাইফুল আলম, নজরুল আলম তালুকদার, কামরুল ইসলাম তালুকদার, সাকিব মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, ডিএনএ পরীক্ষায় প্রধান শিক্ষক হাফিজ মোঃ আলী হোসেনের নির্দোষ প্রমাণিত হওয়া প্রমাণ করে তিনি একজন সৎ, নির্ভীক ও একনিষ্ঠ কুরআনের খাদিম। গত ১৩ বছর ধরে তাঁর নেতৃত্বে মাদরাসাটি ব্যাপক উন্নতি অর্জন করেছে এবং বর্তমানে এটি বৃহত্তর সিলেট অঞ্চলের অন্যতম খ্যাতনামা হিফজুল কুরআনের প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ গ্রামের মুরব্বিদের সমন্বয়ে একটি তদন্ত ও সালিশ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় এলাকার মুরব্বি, অভিভাবক ও সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে মাওলানা মোঃ আব্দুল আহাদ দোয়া পরিচালনা করেন এবং এর মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;