শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রিপোটারের নাম / ১৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

৭ আগস্ট শুক্রবার রাতে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি মৌজাস্থিত স্থানীয়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দহগ্রাম (কাতিপাড়া ৯ নং ওয়ার্ড) এলাকার আশরাফ আলীর ছেলে মো: মোসলেম হোসেন (১৯) এবং একই এলাকার হানিফ আলীর ছেলে শাহিনুর ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ১০:৪৫ ঘটিকায় পাটগ্রাম থানা পুলিশের একটি দল কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি এলাকার স্থানীয়পাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই যুবককে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পাটগ্রাম থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;