শিরোনাম
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পিস জার্নালিজম প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

পাটগ্রাম যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৪৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

 

এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ১৬ বছর পর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে‌ নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সভার কার্যক্রম শুরু হয়। সভায় পৌর যুবদলের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জুলাস, জেলা পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান রাকু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক ইসলাম লাভলু। এছাড়াও পাটগ্রাম পৌর যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সুমনসহ পাটগ্রাম পৌর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা স্বৈরাচারী আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ সময় তাঁরা আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কখনোই সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন সমর্থন করেনা। যুবদলের নাম ভাঙ্গিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ