শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

পোরশায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

রিপোটারের নাম / ২৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

পোরশা(নওগাঁ) প্রতিনিধি: “নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত পোরশা গড়ি”  গানের আলোকে নওগাঁর পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। র‌্যালি শেষে উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নওগাঁর দিক নির্দেশনায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে প্রতিমাসের প্রথম কর্মদিবসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এছাড়াও সোমবার উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানান। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ