শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সাথে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের বৈঠক ।

রিপোটারের নাম / ৩০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের বৈঠক।

 

শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে।

 

 

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

 

আমীরে জামায়াত আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।

 

ডা. শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে, যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য। এছাড়া সামনে রমজান। সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

 

নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীরে জামায়াত বলেন, ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত। আমরা ৪০ এর অধিক সংস্কার প্রস্তাবনা তৈরি করেছি। তবে অন্তর্বর্তী সরকারকে ১০টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে।

 

আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন।


এই ক্যাটাগরির আরো সংবাদ