শিরোনাম
তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ

রিপোটারের নাম / ১৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের ২৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকেলে চন্দনাইশস্থ অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মাও. মোঃ মোজাহেরুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীকে (আজকের বিজনেস বাংলাদেশ) সভাপতি ও সৈকত দাশ ইমনকে (বাংলাদেশ সমাচার) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটিতে মাও. মোঃ মোজাহেরুল কাদেরকে উপদেষ্টা নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (দি ডেইলি বাংলাদেশ ডায়েরি), সহ-সভাপতি মোঃ ফায়জুল হক দস্তগীর (স্বদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরফাত হোসেন (আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক (বাংলা টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক জনি আচার্য্য (দৈনিক ভোরের আকাশ), দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ), অর্থ সম্পাদক ফয়সাল সিদ্দিকি ইমন (স্টার বাংলা টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী (আলোচিত কন্ঠ), প্রচার সম্পাদক মোঃ সবুজ মৃধা (দৈনিক সংবাদ দিগন্ত), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ছাদেক হোসাইন (গণমানুষের আওয়াজ), মনজুর মোর্শেদ (দেশ প্রতিদিন)। এছাড়া আবদুর রাজ্জাক (প্রথম আলো), মুহাম্মদ এরশাদ ( আজাদী), আজিমুশ-শানুল হক দস্তগীর (আজকের পত্রিকা), শহীদুল ইসলাম (দৈনিক নিরপেক্ষ), মীর খালেদ মাহমুদ বাবর (বিটিভি চট্টগ্রাম), নয়ন দাশ (দৈনিক আলোচিত প্রতিদিন), মোঃ আমিনুর রহমান (দৈনিক অধিকরণ), নিয়াজুর রহমান (দৈনিক আজকের বাংলা), মোঃ মোকাম্মেল (জন দর্পন), আবদুল হাফিজ (সাপ্তাহিক মাইনী), মোঃ মোকতার (গণকণ্ঠ) কে সদস্য করা হয়। ঘোষিত কমিটি আগামী দুই (২) বছর দায়িত্ব পালন করবে। সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া হবে চন্দনাইশ প্রেসক্লাবের মুল লক্ষ্য। এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দরা। পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ