শিরোনাম
সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়ে  ভিনিসিয়ুসের আবেগঘন বক্তব্য

রিপোটারের নাম / ৪৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক :  ভোটিংয়ে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছে ব্যালন ডি’অর হারান ভিনিসিয়ুস জুনিয়র। তাতে হতাশ হয়ে পড়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে এবার হতাশা কাটিয়ে  ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

কাতারের দোহায় মঙ্গলবার রাতে অনলাইনে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিনিসিয়ুসকে ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। মঞ্চে উপস্থিত থেকে সেরার পুরস্কার নেন ভিনি নিজেই।

পুরস্কার গ্রহণের সময় ভিনিসিয়ুস তার অতীত ও বর্তমানের কথা স্মরণ করে আবেগঘন কিছু কথা বলেন। ভিনিসিয়ুস বলেন, ‘এখানে পৌঁছানো একসময় অসম্ভব মনে হতো।

আমি বড় হয়েছি দারিদ্র্য আর সংঘবদ্ধ অপরাধের পরিবেশে। এই পুরস্কার তাদের জন্য, যারা এমন পরিবেশে বড় হয়।’

তিনি আরো বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার পরিবার, ক্লাব, সতীর্থরা, কার্লেত্তো (অ্যানচেলত্তি)- যিনি সবসময় আমাকে সাহায্য করেন।

 

‘আমি আশা করি অনেক বছর রিয়াল মাদ্রিদে থাকতে পারব, কারণ এটি বিশ্বের সেরা ক্লাব। আমি কৃতজ্ঞতা জানাই, আমার সাবেক ক্লাব ফ্লামেঙ্গো, আমার জাতীয় দলের সতীর্থ এবং আমার দেশকে, যারা সবসময় আমার লড়াইয়ে আমাকে সমর্থন করেছে।’-তিনি যোগ করেন।

ভিনিসিয়ুস পঞ্চম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন।

২০১৬ সালে পুরস্কারটি চালু হওয়ার পর লিওনেল মেসি তিনবার (২০১৯, ২০২২, ২০২৩), ক্রিস্টিয়ানো রোনালদো দুইবার (২০১৬, ২০১৭), পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোস্কি (২০২১, ২০২২) এবং ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ (২০১৮) জিতেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;