শিরোনাম
চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ফিলিস্তিনিদের ১২ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিলেন  মেয়র ডা. শাহাদাত হোসেন

রিপোটারের নাম / ৩৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নাগরিকদের জন্য ব্যক্তিগত ফান্ড থেকে ১২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার চেক তুলে দেন তিনি।

 

চেক হস্তান্তরকালে মেয়র বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘ সময় ধরে জুলুম, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার। একজন মানবিক নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এ সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা এবং সংহতির প্রতীক।’

এ সময় রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান মেয়রের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে থেকেছে। চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেনের এই উদারতা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।’ খবর প্রেস বিজ্ঞপ্তির।


এই ক্যাটাগরির আরো সংবাদ