শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

বগুড়া সরকারী শাহ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব হলেন শাজাহানপুরের সোহাগ

রিপোটারের নাম / ৭০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সদস্য সচিব হলেন ত্যাগী ও মেধাবী ছাত্রনেতা সোহাগ হোসেন।

 

গতকাল বুধবার (৪ জুন) জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ শাখার এই কমিটি প্রকাশ করা হয়।

 

উক্ত কমিটিতে সদস্য সচিব হিসাবে মনোনীত হয়েছেন চুপিনগর ইউনিয়ন জয়ন্তীবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সোহাগ হোসেন।

 

বিগত দিনের রাজনৈতিক কর্মকান্ডের বিবেচনায় তাকে সদস্য সচিব করা হয়েছে। ছাত্রদলের কলেজ কমিটিতে একজন দক্ষ নেতা হিসেবে এ পদে স্থান লাভ করেন।

 

 

শাহ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন বলেন, প্রথমেই শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাকে সম্মান দান করেন। আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ শাখার সদস্য সচিব নির্বাচিত করায় আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ও আরো কৃতজ্ঞতা পোষন করছি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি এবং সেইসাথে বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ভাই, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ ভাইকে।

 

গতকাল বুধবার পূর্নাঙ্গ কমিটি হওয়ায় নবগঠিত নতুন নেতৃত্বকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ