শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

বিদায়ী টেস্টটা নিশ্চয়ই জয় দিয়ে করার প্রত্যাশাই করছেন দিমুথ করুণারত্নে

রিপোটারের নাম / ৩২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক :  শেষটা নিশ্চয়ই জয় দিয়ে করার প্রত্যাশাই করছেন দিমুথ করুণারত্নে।শ্রীলংকা ও চাইবে দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে শেষ ম্যাচের জয় উপহার দিতে। তবে সেই লক্ষ্যে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। স্পিন সহায়ক উইকেটে অজি স্পিনার ন্যাথান লায়ন ও ম্যাথু কুনেমানের ব্যাটিং অল্পতেই গুটিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল লংকানদের।তবে দীনেশ চান্ডিমাল ও কুশল মেন্ডিসে ব্যাটে দিনেশেষে অন্তত  লড়াইয়ের পুঁজি পেয়েছে স্বাগতিকেরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার ৯ উইকেটে ২২৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ১ ছক্কা ও ৬টি চারে ৫৯ রান নিয়ে খেলছেন কুসাল মেন্ডিস।

চান্দিমালও ১ ছক্কা ও ৬টি চার হাঁকিয়েছেন। ৭৪ রান করেছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। প্রথম টেস্টে দলের ব্যাটিং ব্যর্থতার মাঝে দুই ইনিংসে ৭২ ও ৩১ রান করেছিলেন তিনি।বিদায়ী টেস্ট খেলতে নামা করুণারত্নে শেষের শুরুতে করেছেন ৩৬ রান।

স্বাগতিকদের চাপে রাখা অভিজ্ঞ অফ স্পিনার লায়ন ৭৮ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি প্রাপ্তি বাঁহাতি স্পিনার কুনেমানের। স্পিন উইকেটেও চমৎকার বোলিংয়ে ৩৭ রানে ৩ শিকার ধরেন গতিময় পেসার মিচেল স্টার্ক।


এই ক্যাটাগরির আরো সংবাদ