শিরোনাম
পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকলীগ নেতা সহ আটক-৩

রিপোটারের নাম / ৬৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর শ্রমিকদের সিরিয়াল অফিস দখলের ঘটনায় এক শ্রমিকলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এর আগে ওই শ্রমিকলীগ নেতা ও তার অনুসারী ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র প্রদর্শনসহ বুড়িমারী-লালমনিরহাট সড়কে তিনটি ককটেল বিস্ফোরণ করে।

বুধবার (৬ মার্চ) দুপুর ২টায় বুড়িমারী স্থলবন্দরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

আটককৃতরা হলেন, বুড়িমারীর আজ্জারবাড়ী এলাকায় বাসিন্দা দুলাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২২), আবু হানিফ (৩২) এবং বুড়িমারী বাজার ১নং ওয়ার্ড বাসিন্দা নুরুল আমিন ছেলে আরিফুল হাসান চমন (৩৮)। সাজ্জাদ বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি।

জানা গেছে, সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের একটি অংশের নেতৃত্ব দিয়ে আসছেন। নেতৃত্বের প্রশ্নে দীর্ঘদিন ধরে সরদার গ্রুপের সঙ্গে সাজ্জাদ গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে। কিছু দিন আগে সরদার গ্রুপের দখলে থাকা বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের সিরিয়াল ঘরের সামনে সাজ্জাদ হোসেন তার দলবল নিয়ে দখলের জন্য অবস্থান নেয়।

এ সময় তাদের হাতে চাইনিজ কুড়াল, রাম দা, লোহার রড, লাঠি, ধারালো ছোরা ইত্যাদি দেখা যায়। তখন তারা বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেপ্তারকৃত আসামি সাজ্জাদকে পূর্বের দায়েরকৃত মামলায় প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পাটগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর কারণে সাজ্জাদ এবং অপর দুইজন গ্রেপ্তারকৃত আসামিসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ