শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ব্লাড ফর চিটাগং পেকুয়া উপজেলা ইউনিটের জুলাই মাসিক সভা সম্পন্ন

রিপোটারের নাম / ৭৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা , চট্টগ্রাম প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর চিটাগং পেকুয়া উপজেলা ইউনিট-এর প্রথম মাসিক সাধারণ সভা শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে সফলভাবে সম্পন্ন হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সমন্বয়কারী ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি রাফসানুল আরমান এবং উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ইউনিটের সদস্যবৃন্দ। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের দায়িত্ব বণ্টন, ব্লাড ক্যাম্পের সময়সূচি এবং স্থানীয় জনসচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

রক্ত দাতাদের তথ্য হালনাগাদ,নতুন সদস্য সংগ্রহ এবং প্রশিক্ষণ প্রক্রিয়া,ইউনিয়ন পর্যায়ে আরও সক্রিয় হওয়ার বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় উক্ত সাধারণ সভায়।

 

উক্ত সাধারণ সভা শেষে একটি প্রস্তাব গৃহীত হয়,প্রতি মাসের নির্দিষ্ট দিনে নিয়মিত মাসিক সভা আয়োজনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তোলা।

 

ব্লাড ফর চিটাগং পেকুয়া উপজেলা ইউনিট আশাবাদ ব্যক্ত করে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় পেকুয়া অঞ্চলে রক্তের সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখা সম্ভব হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ