শিরোনাম
এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ভারতের জম্মু-কাশ্মীরের বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত

রিপোটারের নাম / ৩৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধু ঘোড়া অথবা হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।

 

এ বিষয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনও নিরূপণ করা হচ্ছে। বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়।

এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ এবং সেখানে একটি জরুরি বৈঠকে বসবেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রধারীরা যখন গুলি চালানো শুরু করে, তখন স্থানীয়রা যারা পর্যটকদের কাছে মালামাল বিক্রি করেন, তারা নিরাপদস্থানে সরে যান। এতে করে শুধুমাত্র পর্যটকরা গোলাগুলির মাঝে পড়েন। তখন তাদের ওপর নির্বিচার গুলি ছোড়া হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সন্ত্রসবাদ দমনে আরও কঠোর হওয়ার কথা বলেছেন তিনি।

সূত্র: এনডিটিভি

 


এই ক্যাটাগরির আরো সংবাদ