শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

মনোহরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। 

রিপোটারের নাম / ২৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

 

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) : আজ (২৬ মার্চ) বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ মহান দিবস উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।

 

এ সময় অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।

 

মনোহরদী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি, বিএনসিসি, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, সরকারী শিশু পরিবার এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও কসরত প্রদর্শনী হয়।

 

উক্ত কুজকাওয়াজ ও কসরত প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এ সময় মনোহরদী উপজেলার নানান শ্রেণিপেশার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ