শিরোনাম
নিজস্ব অর্থায়নে ১০০ অসহায় মানুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ।  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক।
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেচিয়ে হত্যা

রিপোটারের নাম / ৪১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিন সন্তানের জননী রেনুকা বেগমকে (৪৫) ওড়না পেচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যে তাকে কেউ হত্যা করেছে বলে সন্দেহ করছেন রেনুকার বড় ছেলে হাসানুজ্জামান সাগর (২২)।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুরকামাত এলাকার বাড়ীতে বুধবার দুপুরে খেতে আসেন রেনুকার ছেলে সাগর। এ সময় ঘরের দরজায় তালা লাগানো ও বৈদ্যুতিক বাল্ব জ্বলা এবং গৃহ পালিত ছাগলের চিৎকার শুনেন। মা-বাবা তামাক ক্ষেতে কাজ করতে গেছেন ভেবে মা-বাবাকে না ডেকে ছাগলকে ঘাস খাইতে দেন। পরে সন্দেহ হলে বাইরে থেকে বন্ধ ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। এ সময় তাঁর মাকে গলায় ওড়না পেছানো ও বালিশ চাপা দেওয়া মৃত অবস্থায় দেখেন তিনি। এই সময় ট্রিপল নাইনে/ ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ পাটগ্রাম থানায় নিয়ে যান। এদিন বিকেলে নিহত রেনুকার দ্বিতীয় স্বামী জবেদুল ইসলাম পাটগ্রাম থানায় আসেন। এ সময় পুলিশ তাকে হেফাজতে নিয়ে (এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৫ টা) জিজ্ঞাসাবাদ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দাদের ধারণা রেনুকার সাথে দ্বিতীয় স্বামী জবেদুল ইসলামের বাকবিতন্ডার জেরে তাকে গলা টিপে হত্যা করতে পারে জবেদুল।
এ ব্যাপারে রেনুকার ছেলে হাসানুজ্জামান সাগর বলেন, ‘আমি একটি বেসরকারি কোম্পানির ডেলিভারী ম্যান হিসেবে কাজ করি। গতকাল মঙ্গলবার রাতে শ্বশুর বাড়ি গিয়ে ছিলাম। সৎ বাবা জাহেদুল ইসলাম বাড়িতে ছিল। বুধবার দুপুরে খেতে এসে মাকে মৃত অবস্থায় পাওয়ার পর উনাকে এখানে দেখছিনা। তাঁর মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাচ্ছি।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার -রেনুকা নামে নারীর মুত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, সঠিত কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করে থানায় আনা হয়েছে। কাগজপত্র প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণের কাজ চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ