শিরোনাম
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জের অলিপুরে ট্রাক চাপায় প্রাণ-আরএফএল গ্রুপের শ্রমিক নিহত।

রিপোটারের নাম / ৫৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় হালেমা আক্তার (১৯) নামে এক প্রাণ-আরএফএল শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাত সাড়ে ৭ টায় শায়েস্তাগঞ্জের অলিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া গোবরখোলা গ্রামের মোহাম্মদ মর্তুজার ছোট্ট মেয়ে।

জানা গেছে, ঘটনার সময় তিনি অলিপুর আরএফএল নাইট ডিউটিতে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়।

এ সময় ঢাকাগামী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চাকা খুলে চেকিং করা অবস্থায় ট্রাকটি তার উপর চাপা দিলে তার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান ।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এ ঘটনাস্থলে পৌঁছে হালেমার মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঞা।


এই ক্যাটাগরির আরো সংবাদ